© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিশুদের দিয়ে পতিতাবৃত্তি, ভুয়া স্ত্রীসহ পুলিশের এসআই আটক

শেয়ার করুন:
শিশুদের দিয়ে পতিতাবৃত্তি, ভুয়া স্ত্রীসহ পুলিশের এসআই আটক
country-desk
০৯:৩৫ পিএম | ২৭ জানুয়ারি, ২০১৯

সিলেটে দুই শিশুকে দিয়ে পতিতাবৃত্তি করানো ও ইয়াবা বিক্রির অভিযোগে ভুয়া স্ত্রীসহ পুলিশের এক এসআইকে আটক করেছে র‌্যাব।

সিলেটে দুই শিশুকে দিয়ে পতিতাবৃত্তি করানো ও ইয়াবা বিক্রির অভিযোগে ভুয়া স্ত্রীসহ পুলিশের এক এসআইকে আটক করেছে র‌্যাব। এসময় বাসা থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

রোববার নগরীর দাড়িয়াপাড়ার মেঘনা এ-২৬/১ নম্বর বাসা থেকে তাদের আটক ও দুই শিশুকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।

আটকরা হলেন- সিলেট নগরীর মুন্সিপাড়ার মৃত আবদুল রশিদের ছেলে এসআই রোকন উদ্দিন ভুইয়া (৪০) ও নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি থানার আটগাঁওয়ের মৃত মফিজুল মিয়ার মেয়ে রিমা বেগম (৩৫)।

পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, রোকন উদ্দিন ভূইয়া সিলেটের লালাবাজারস্থ ৭ আর্মড ব্যাটালিয়নে এসআই পদে কর্মরত আছেন। রিমা বেগমকে স্ত্রী পরিচয় দিয়ে অবৈধভাবে ওই ওই বাসায় বসবাস করে আসছিল।

তিনি বলেন, দাড়িয়াপাড়ার একটি বাসায় শিশুদের আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে এবং ওই বাসা থেকে ইয়াবা ব্যবসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় অন্যান্য অপরাধীরা পালিয়ে গেলেও দুইজনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

মনিরুজ্জামান আরও জানান, রোকন উদ্দিন ভুইয়া ও রিমা বেগম ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে গরীব, অসহায় এবং সুন্দরী নারী ও শিশুদের এনে জোর করে ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তিতে বাধ্য করতো। এছাড়া তারা ইয়াবা ব্যবসায়ও জড়িত ছিল।

তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মনিরুজ্জামান।

 

টাইমস/এএস/এক্স

মন্তব্য করুন