© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ এএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
সরকারপ্রধান হিসেবে প্রথমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিএনপি নেতাকর্মী ও প্রবাসীরা তাকে স্বাগত জানান। জাতিসংঘের মূল অধিবেশনে বাংলায় ভাষণ দেয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বিশ্ব কূটনীতির সবচেয়ে বড় মঞ্চে সবচেয়ে ছোট বহর নিয়ে নজির গড়েছেন প্রধানমন্ত্রী। সহধর্মিনী ডা. জুবাইদা রহমানসহ তার সফরসঙ্গী মাত্র ৩৫ জন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে জেএফকে বিমানবন্দরের সামনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত তারা।

বিমানবন্দর থেকে গ্র্যান্ড হায়াত হোটেলে যান প্রধানমন্ত্রী। সফরকালে এখানেই থাকবেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হচ্ছে মঙ্গলবার।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের মঞ্চে ভাষণ দেবেন বাংলাদেশের সরকারপ্রধান। নতুন রাজনৈতিক বাস্তবতায় ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাধারণ পরিষদের ভাষণের পাশাপাশি জাতিসংঘের উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।


এমআই/এসএন  

মন্তব্য করুন