© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অপ্রতীমকে মারল কেন, প্রশাসন জবাব দে’- স্লোগানে কুবিতে মৌন মিছিল

শেয়ার করুন:
‘অপ্রতীমকে মারল কেন, প্রশাসন জবাব দে’- স্লোগানে কুবিতে মৌন মিছিল
মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১২:৩৮ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের হত্যার প্রতিবাদ, সুষ্ঠু বিচার ও দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুবিতে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এই মৌন মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



মিছিলে শিক্ষার্থীরা ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘অপ্রতিমকে মারল কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিরে ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার, তাদের উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানান।

এসএন 

মন্তব্য করুন