© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এআইয়ের যুগে নিজের নিরাপত্তা রক্ষায় আদালতে মনোজ বাজপেয়ী

শেয়ার করুন:
এআইয়ের যুগে নিজের নিরাপত্তা রক্ষায় আদালতে মনোজ বাজপেয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন মনোজ বাজপেয়ী। তবে এবার নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে অভিনেতা। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়,অভিনেতা নিজের নাম, চেহারা, এবং কণ্ঠস্বরের অবৈধ বাণিজ্যিক ব্যবহার বন্ধে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছেন অভিনেতা।  

৫৭ বছর বয়সী এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তারকা নিজের সোমবার (২১ সেপ্টেম্বর) ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন।



মনোজ অভিযোগ করেন বিভিন্ন সময় তার সম্মতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিনেতার ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে। কেবল তাই নয়, এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বর হুবহু নকল করা হচ্ছে। অভিনেতা একটি ফ্যাশন ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে। 

এই ডিজিটাল এআইয়ের যুগে তারকাদের চেহারা ও কণ্ঠ নকলের প্রবণতা বেড়েই যাচ্ছে। এর আগেও অমিতাভ বচ্চন, আল্লু অর্জুন, কাজল, আর মাধবন, জুনিয়র এনটিআর, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খানের মতো তারকারা নিজেদের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্টে গেছেন অভিযোগ করতে।  

এসএ/এসএন

মন্তব্য করুন