© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসাধারণ মানুষ বললেন ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন:
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসাধারণ মানুষ বললেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩২ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন, পাকিস্তান-ভারতসহ আটটি যুদ্ধ তার হস্তক্ষেপে থেমেছে।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অসাধারণ মানুষ হিসেবে অভিহিত করেন তিনি। ট্রাম্প বলেন, শেহবাজ তাকে বলেছেন, তার জন্য ৩ কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্বনেতাদের সামনে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর, আমার জন্য সম্মানের, আমি আটটি যুদ্ধের মিমাংসা করেছি। এটি করে সেসব দেশের অনেক নেতার প্রিয় মানুষে পরিণত হয়েছি। যুদ্ধগুলোর মিমাংসা করা আমার জন্য ছিল অত্যন্ত সম্মানের।”

শেহবাজ শরিফের কথা বিশেষভাবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী— অসাধারণ মানুষ— বলেছেন ডোনাল্ড ট্রাম্প ৩ কোটি বা তারও বেশি জীবন রক্ষার জন্য ভূমিকা রেখেছেন।”

২০২৫ সালের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এরজন্য পাকিস্তানি সন্ত্রাসীরা দায়ী এমন অভিযোগ করে ভারত মে মাসে পাকিস্তানে মিসাইল ছোড়ে। এর জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। টানা চারদিন লড়াইয়ের পর ট্রাম্পের হস্তক্ষেপে এটি থামে।

পাকিস্তান ট্রাম্পকে এজন্য কৃতিত্ব দিলেও ভারত দাবি করে দুই দেশের সরাসরি যোগাযোগের মাধ্যমে সংঘাত থেমেছে।

ট্রাম্প প্রায়ই বলে থাকেন ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের দ্বারপ্রান্তে ছিল। যদি তিনি এগিয়ে না আসতেন তাহলে পারমাণবিক হামলায় কোটি কোটি মানুষ প্রাণ হারাতেন।

সূত্র: দ্য ডন

এমআর/টিএ  

মন্তব্য করুন