© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘে খামেনি ও নিহত শিশুদের ছবি তুলে ধরলেন পেজেশকিয়ান

শেয়ার করুন:
জাতিসংঘে খামেনি ও নিহত শিশুদের ছবি তুলে ধরলেন পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্যের শুরুতেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানে হামলায় নিহত শিশুদের ছবিও দেখান তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভাষণের প্রথম দিকেই খামেনির ছবি হাতে তুলে ধরেন পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের প্রথম দিন তেহরানে তার কম্পাউন্ডে বিমান হামলায় খামেনি নিহত হন বলে ইরান জানিয়েছে।

এরপর হামলায় নিহত শিশুদের ছবিও অধিবেশন কক্ষে তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। এর মাধ্যমে সামরিক অভিযানে বেসামরিক মানুষের হতাহতের বিষয়টি জাতিসংঘের সামনে তুলে ধরার চেষ্টা করেন তিনি।

এর আগে চলতি মাসে জাতিসংঘের একটি তথ্য-অনুসন্ধানী মিশন জানিয়েছিল, ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় দুটি হামলার পেছনে যুক্তরাষ্ট্রের থাকার বিষয়ে তাদের কাছে ‘যুক্তিসংগত ভিত্তি’ রয়েছে। মিশনটির মতে, ওই হামলাগুলো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এমআর/টিএ  

মন্তব্য করুন