© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

শেয়ার করুন:
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৭ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ইরানকে কখনোই আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণের শেষেও তিনি স্পষ্ট করে বলেছেন, চাপ, নিষেধাজ্ঞা কিংবা শক্তি প্রয়োগের মুখে ইরান ‘কখনো মাথা নত করবে না’।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পেজেশকিয়ান বলেন, ‘তারা (ইরানের শত্রুরা) বুঝতে পেরেছে, ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না।’

ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, তার দেশ কখনোই আগ্রাসী ছিল না এবং কোনো যুদ্ধ শুরু করেনি। বরং সবসময় আলোচনার টেবিলে বসার বিষয়ে নিজেদের আগ্রহ দেখিয়েছে।

তিনি বলেন, ‘আমরা কখনোই মাথা নত করব না, হাঁটু গেড়ে বসব না।’

ভাষণের শেষ পর্যায়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা, চাপ ও ‘বুলিং’ বাড়ানো হলে ইরানি জনগণের প্রতিরোধ আরও তীব্র হবে।

তিনি জানান, ইরান সংলাপ ও আলোচনার জন্য প্রস্তুত। তবে শক্তি প্রয়োগের ভাষা তারা মেনে নেবে না।

পেজেশকিয়ানের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত ও কূটনৈতিক উত্তেজনা তীব্র রয়েছে। জাতিসংঘে আগের দিনের ভাষণে ট্রাম্পও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেছিলেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন