© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে মার্কিন সিক্রেট সার্ভিস

শেয়ার করুন:
জাতিসংঘের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে মার্কিন সিক্রেট সার্ভিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৬ এএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে আসা ইরানি প্রতিনিধিদলের জন্য নিরাপত্তা ও চলাচলের ক্ষেত্রে কঠোর নিয়ম ও ব্যবস্থা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অধিবেশন চলাকালীন ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করবে মার্কিন সিক্রেট সার্ভিস এবং অন্য প্রতিনিধিদের সুরক্ষার দায়িত্বে থাকবে স্টেট ডিপার্টমেন্টের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।

এছাড়া এই ফেডারেল নিরাপত্তা সংস্থাগুলোকে সহায়তা করবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্স ব্যুরো, গোয়েন্দা শাখা ও হাইওয়ে পেট্রল এসকর্ট টিম।

স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানি প্রতিনিধিদলকে কেবল জাতিসংঘের প্রতিনিধিত্ব করার কঠোর শর্তেই যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেওয়া হয়েছে এবং তাদের কার্যক্রম কেবল জাতিসংঘ-সংশ্লিষ্ট কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।

জাতিসংঘ সদর দপ্তর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর বা ইরানের জাতিসংঘ মিশন সুবিধার আশপাশের এলাকার বাইরে কোথাও যাতায়াত করতে হলে তাদের অবশ্যই স্টেট ডিপার্টমেন্ট থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে।

সূত্র: সিএনএন

এমআর/টিএ  

মন্তব্য করুন