© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘে ভাষণ দিয়েই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

শেয়ার করুন:
জাতিসংঘে ভাষণ দিয়েই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ এএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউইয়র্কে পৌঁছানোর দিনই জাতিসংঘে ভাষণ দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর সফর সংক্ষিপ্ত করে তিনি সরাসরি ইসরাইলে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দেওয়ার পর নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি তিন দেশকে ইসরাইলের সঙ্গে ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে নেতানিয়াহু নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করেছেন।

এর আগে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মেয়র নির্বাচনের প্রচারের সময় নেতানিয়াহুকে গ্রেফতার করার কথা বলেছিলেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি আবারও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রীকে নিজে গ্রেফতার করার ক্ষমতা তার নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কজুড়ে বিক্ষোভ হয়েছে। তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করায় আজ ১০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

কেএন/টিএ

মন্তব্য করুন