ফিফা আসিয়ান কাপ-২০২৬প্রথমার্ধেই দুই গোল হজম করল ‘ছন্নছাড়া’ বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৪:০৫ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কেন এতটা এগিয়ে, মাঠে তারই প্রমাণ দিচ্ছেন মালয়েশিয়ার ফুটবলাররা। ১৩৬ নম্বরে অবস্থান করা দলটির সামনে ছন্নছাড়া ফুটবল খেলেছে বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়া খেলেছে দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল। ফলে প্রথমার্ধেই বাংলাদেশ হজম করেছে দুই গোল।
ফিফা আশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই অনেকটাই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। আর শুরুতে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বল গোলবার বরাবর শট নিয়েছিলেন মালয়েশিয়ার আক্রমণভাগের এক ফুটবলার। কোনোমতে তা টোকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
এরপরও একের পর এক আক্রমণ চালাতে থাকে মালয়েশিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। তাদের আটকাতেই ব্যস্ত থাকে বাংলাদেশের রক্ষণভাগ। কিন্তু ম্যাচের ১৮তম মিনিটে আর গোলবার অক্ষত রাখা সম্ভব হয়নি।
মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ান। আলতো করে টোকা দিয়ে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্থ করে দলকে লিড এনে দেন তিনি।
ম্যাচের ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুলে আরও এক গোল হজম করে বাংলাদেশ। এসময় তপুর দেওয়া ভুল পাশে বল পেয়ে যান মালয়েশিয়ার সেরা তারকা আরিফ আইমান। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। নিজের দ্বিতীয় গোলের করার সঙ্গে ব্যবধানও দ্বিতীয় করেন আরিফ। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোল ব্যবধানে।
এফআর/টিএ