© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যারিস্টার মইনুল জামিনে মুক্ত

শেয়ার করুন:
ব্যারিস্টার মইনুল জামিনে মুক্ত
own-reporter
০৯:৪১ এএম | ২৮ জানুয়ারি, ২০১৯

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। রোববার রাত ৯টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক থেকে মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘রিস্টার মইনুলের পাঁচটি মামলার কাগজপত্র আমাদের কাছে পৌঁছেছে। সেসব কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। তিনি গত কয়েক দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।’

এর আগে ১৩ জানুয়ারি ১৪টি মামলায় জামিন পান ব্যারিস্টার মইনুল হোসেন। পরে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর ১৭ জানুয়ারি নো অর্ডার (কোনও আদেশ নয়) দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননি 'নো অর্ডার' আদেশ দেন।

 

টাইমস/জিএস 

মন্তব্য করুন