© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শপথ নেবেন গণফোরামের দুই প্রার্থী

শেয়ার করুন:
শপথ নেবেন গণফোরামের দুই প্রার্থী
own-reporter
১০:০৬ এএম | ২৮ জানুয়ারি, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া গণফোরাম সমর্থিত ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২) শপথ নেবেন। ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন যাবত অসুস্থ হয়ে রেস্টে আছি। এই সময়ে আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের অনেক নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে। একজন মানুষও পাইনি যে, শপথের বিপক্ষে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষের যেমন আমার প্রতি চাওয়া রয়েছে, তেমনি আমারও দায়বদ্ধতা রয়েছে তাদের প্রতি।’

গণফোরামের আরেক নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শপথের ব্যাপারে ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই শপথ নেব।’

উল্লেখ্য, নির্বাচনে সরকারের প্রতি কারচুপির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথগ্রহণ থেকে বিরত রয়েছেন। ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপির নির্বাচিত প্রার্থীরা শপথ নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন