© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ১৫ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রিমান্ডে

শেয়ার করুন:
হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ১৫ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রিমান্ডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৫ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আসামিদের উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ'র আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আব্দুল্লাহ আল আমান (১৯), মো. আব্দুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)। এদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও, অপর আসামি ফারজানা (২১)কে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ইকবাল হোসেন আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিন করে রিমান্ড চেয়েছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিনসহ অনেকেই রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

দুই পক্ষের শুনানি নিয়ে আদালত ১৪ আসামিকে তিন দিন এবং ফারজানাকে এক দিনের রিমান্ডে পাঠান।

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় একটি কক্ষের টেবিলের ড্রয়ার থেকে স্বেচ্ছাসেবক লীগের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন কমিটির পদপ্রত্যাশী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত লেখা ২০ পৃষ্ঠা উদ্ধার করা হয়। উদ্ধার করা কাগজপত্রে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোগো, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

এসএন 

মন্তব্য করুন