© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দূর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে চিরকুট

শেয়ার করুন:
দূর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে চিরকুট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৯ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
মুনতাসির আকিব পরিচালিত ও শ্যামল মাওলা এবং আজিজুন মীম অভিনীত সিনেমা ‘চিরকুট’ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম আনুষ্ঠানিক পোস্টার। একই সঙ্গে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ছবিটি।

‘চিরকুট’-এর গল্পের পটভূমি নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই সময়ের ক্যাম্পাসজীবন, শিক্ষার্থীদের জীবনযাপন, বন্ধুত্ব, সম্পর্ক ও আবেগের নানা দিক উঠে আসবে সিনেমাটিতে। এর পাশাপাশি একটি সত্য ঘটনার স্মৃতিকেও গল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সিনেমাটিকে বাস্তব আবহে তুলে ধরতে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রেও রাখা হয়েছে ভিন্নতা। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন সিনেমাটির বিভিন্ন চরিত্রে। ফলে নব্বইয়ের দশকের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গল্পকে পর্দায় আরও বাস্তবভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

পরিচালক মুনতাসির আকিবের নির্মাণে ‘চিরকুট’-এ শ্যামল মাওলা ও আজিজুন মীম অভিনয় করেছেন। প্রথম আনুষ্ঠানিক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির মুক্তির প্রস্তুতির বিষয়টিও সামনে এসেছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘চিরকুট’।

এসএ/টিএ

মন্তব্য করুন