© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি

শেয়ার করুন:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন অফিস ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।

তিনি জানান, তাকে থানায় দিয়ে গেছে ডিবি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার এই জামায়াত নেতার বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাজে বাধা দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্ত সহ পরবর্তী আইনি প্রক্রিয়া পরিচালনা করবে বিমানবন্দর থানা পুলিশ।

এমআর/টিএ  

মন্তব্য করুন