© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

শেয়ার করুন:
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের উত্তরা অঞ্চল।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন সড়ক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিমানবন্দর সড়কে এসে সমাবেশে মিলিত হয়। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত। উত্তরা অঞ্চলের পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন উত্তরা মডেল আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন, মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।

নেতারা তাদের বক্তব্যে মেজর (অব.) আখতারুজ্জামানের মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

এমআই/টিএ

মন্তব্য করুন