© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আল্লাহ আমার ওপর খুশি, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন: ক্রিকেটার সাইফউদ্দিন

শেয়ার করুন:
আল্লাহ আমার ওপর খুশি, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন: ক্রিকেটার সাইফউদ্দিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৬ পিএম | ০৪ অক্টোবর, ২০২৬
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান।

রোববার (৪ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়ে সাইফউদ্দিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন।’

দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দে সাইফউদ্দিনের এই পোস্টে ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও নবজাতকের জন্য দোয়া জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই ক্রিকেটার।

এফআর/এসএন

মন্তব্য করুন