© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০০৬’র মতো একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায় বিএনপি: হাসনাত

শেয়ার করুন:
২০০৬’র মতো একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায় বিএনপি: হাসনাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ পিএম | ০৪ অক্টোবর, ২০২৬
বিগত ২০০৬ সালের মতো একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বিরোধীদলীয় এমপি হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ওই ধরনের তত্ত্বাবধায়ক সরকার গঠন করতেই নতুন একটি ফর্মুলা পরিচিত করাবে বিএনপি। এর জন্য প্রতারণামূলক নতুন ব্যবস্থায় যাবে দলটি এবং ধর্মীয় কার্ড ব্যবহার করবে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের মতো বিএনপি সরকারও ব্যাংক খাতকে নতুন করে আবারও অলিগার্ক মাফিয়াদের হাতে তুলে দিতে যায়।

তিনি আরও বলেন, ব্যাংক রেজুলেশনের ১৮(ক) ধারা সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে বাধ্য হয়ে বাতিল করেছে।

হাসনাত বলেন, সরকার ২০ হাজার কোটি টাকা রুগ্ন শিল্পকে ঋণ দেওয়ার বিষয়ে বৈঠকে আপত্তি জানিয়েছি। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে না দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই ঋণ বিতরণের ফলে রাজনৈতিক প্রভাবের শঙ্কা প্রকাশ। বিএনপিবান্ধব প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার শঙ্কা।

বেসরকারি খাতে রেকর্ড পরিমাণে ঋণপ্রবাহ কমেছে, ফলে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে বলেও মন্তব্য করেন হাসনাত। বলেন, ঋণখেলাপিরা যাতে নতুন করে ঋণ নিতে না পারে, সে ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

হাসনাত বলেন, গণভোট নিয়ে বিএনপি দ্বিমুখী অবস্থান নিয়েছে, ফলে জনগণের আস্থা হারিয়েছে তারা বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়াও বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা মামুরা সংশোধন কমিটি’ বলেও আখ্যা দেন হাসনাত আবদুল্লাহ।

এদিকে, অর্থমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইফুল আলম মিলন বলেন, বিরোধীদলের প্রস্তাবগুলোর বিষয়ে অর্থমন্ত্রী তথা সরকার ইতিবাচকভাবে নিয়েছেন। পরবর্তী বৈঠকে এসব প্রস্তাবের ওপর আলোচনা হবে।

তিনি আরও বলেন, নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে সরকারের যা আছে, সেগুলোসহ সংসদে আসা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, জুলাই সনদ ‘অন্তহীন প্রতারণার দলিল’। যারা ওই দলিলে স্বাক্ষর করল, তারাই যদি প্রতারণা বলে, তাহলে সেটা আপনারাই বিচার করবেন। অর্থহীন বিতর্ক করতে চাই না।

এমআর/টিএ  

মন্তব্য করুন