© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

শেয়ার করুন:
ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৫ পিএম | ০৪ অক্টোবর, ২০২৬
পুলিশের ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ জন কর্মকর্তা রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলির আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

এ ছাড়া, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হাসান বারী নূরকে মাস র‍্যাপিড ট্রানজিটে (এমআরটি) বদলি করা হয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন