© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ঢাকা দখলে নেওয়ার হুঁশিয়ারি অটোরিকশা চালকদের

শেয়ার করুন:
এবার ঢাকা দখলে নেওয়ার হুঁশিয়ারি অটোরিকশা চালকদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩০ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
প্রধান সড়কে চলতে না দিলে পুরো রাজধানী দখলের হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা চালকরা। এসময় বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেন তারা।

সোমবার (৫ অক্টোবর) ধর্মঘটের ডাক দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেন তারা।

এর আগে, রোববার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়।

বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক দখল করেন অটোরিকশা মালিক ও চালকরা। এতে প্রায় দুই ঘণ্টা রাস্তা বন্ধ রাখায় আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে বেশ কয়েকটি দাবি জানান টোরিকশা মালিক ও চালকরা। দাবি না মানলে পুরো ঢাকার রাজপথ দখলের হুঁশিয়ারি দেন তারা।

এদিন ভোর থেকেই ঢাকার ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, রামপুরা, খিলগাঁও, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় থেকে বিক্ষোভে অবস্থান নেয় অটোরিকশা চালকরা। এসময় রাস্তায় কোনো রিকশা দেখলেই ব্যাটারির তার ছিঁড়ে দিতে দেখা যায় তাদের।

অটোরিকশাচালকদের রাস্তা দখল ও যান চলাচলে বাধা দেয়ার ঘটনায় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে।

কেএন/টিএ

মন্তব্য করুন