© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

শেয়ার করুন:
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ উপলক্ষে টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সভা কক্ষে জেলা টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। এ সময় সামুদ্রিক মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, মৎস্য আড়তদার, মৎস্য সমিতি এবং বরফকল মালিক সমিতিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রতিটি মা ইলিশ ৩ থেকে প্রায় ১৫ লক্ষ পর্যন্ত ডিম দেয়। এ সময় মা ইলিশ নিধন করলে ইলিশের উৎপাদন কমে যাবে। তাই ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার এই ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি কার্যক্রম নিষিদ্ধ করেছে। সভায় আরও জানানো হয়, ২২ দিন ইলিশ আহরণ বন্ধ থাকার সময় সরকারের পক্ষ থেকে উপকূলীয় এলাকার জেলেদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।

কেএন/টিএ

মন্তব্য করুন