© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার বাথরুম থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ২৮ বছর।

সোমবার (৫অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, সকালে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিস্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দিলে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখা যায়, বাথরুমের উপরের লোহার পাইপের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন ওই তরুণী। তবে তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরে ফ্লোরে জমে আছে।

তিনি আরও বলেন, সঙ্গে সঙ্গে শাহবাগ থানায় খবর দিলে শাহবাগ থানার ওসিসহ পুলিশ ঘটনার স্থলে আসেন। ওই তরুণীর তার নাম পরিচয় এখনো কিছুই জানা যায়নি। তিনি হাসপাতালে রোগী, ভিজিটর নাকি বাইরে থেকে এসেছেন; সেটিও জানা যায়নি। ঝুলন্ত মরদেহের পায়ের নিচেই একটি ভ্যানিটি ব্যাগ রয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি এখনও ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়নি।

কেএন/টিএ

মন্তব্য করুন