© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুষারের পুরোনো ভিডিও ভাইরাল করলেন নীলা ইসরাফিল

শেয়ার করুন:
তুষারের পুরোনো ভিডিও ভাইরাল করলেন নীলা ইসরাফিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ২০১৯ সালের একটি পুরোনো ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী নীলা ইসরাফিল। এতে ‘বিথী’ নামে এক নারীর সঙ্গে সারাজীবন কাটাতে চান বলে বলতে শোনা যায় তুষারকে।

সোমবার (০৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে অভিনেত্রী নীলা ইসরাফিলের ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ভিডিওতে সারোয়ার তুষার বলেন, ‘আমি সারোয়ার তুষার এই মর্মে মগবাজারে দাঁড়িয়ে রাত বাজে ১১টা এই নিশ্চয়তা দিচ্ছি যে, আমার শুধু বিথীকেই দরকার। বিথী যদি মনে করে যে, তার সাথে থাকতে দিবে না, আলাদা ঘরে আমি থাকবো। আই অ্যাম ফাইন উইথ দ্যাট।’

তিনি আরও বলেন, ‘আমি যদি চাই বিথীর সাথে থাকতে, বিথীর সাথে জীবন পার করতে; ইট ইজ আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নাই। এর মধ্যে কোনো জৈবিকতা নাই; থাকতে পারে, বাট মূল ব্যাপার হচ্ছে, আই নিড হার। এটা কোনো নট জাস্ট ফর ব্যাড, সামথিং লাইক দ্যাট।’

নিজের বক্তব্যের বিষয়ে তুষার আরও বলেন, ‘এবং এটা আমি অন রেকর্ড বললাম। আমি এটা প্রমাণ করব। আই উইল প্রুভ এভরিওয়ান রং; যারা বলছে যে, এগুলো ২-৩ দিন পরে...কী হয়ে যায়! আমি এগুলো রং প্রমাণ করব, বীথির কাছে এই রেকর্ডটা থাকলো।’

ভিডিওটি ২০১৯ সালের বলে জানিয়েছেন নীলা ইসরাফিল। তবে ঠিক কোন প্রেক্ষাপটে তুষার ওই বক্তব্য দিয়েছিলেন, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে জানা গেছে, ভিডিওতে উল্লেখ করা ‘বীথি’ হলেন বিথী সপ্তর্ষি। তিনি বাংলাদেশের একজন ফ্রিল্যান্স সাংবাদিক, লেখক ও নারীবাদী অধিকারকর্মী। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তীতে আন্তর্জাতিক অনুসন্ধানী গণমাধ্যম প্ল্যাটফর্ম নেত্র নিউজের বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত হন।

এর আগে ২০২৫ সালের জুনে নীলা ইসরাফিল ও সারোয়ার তুষারের মধ্যকার একটি দীর্ঘ ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নীলা ইসরাফিল স্বীকার করেন, ফোনালাপে শোনা নারী কণ্ঠটি তারই।

ফোনালাপের সূত্র ধরে সারোয়ার তুষারের বিরুদ্ধে এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন নীলা ইসরাফিল। একই সঙ্গে দলীয়ভাবে বিচার দাবি করেন তিনি।

অভিযোগে নীলা দাবি করেন, তুষার তার ওপর মানসিক ও সাংগঠনিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় আপত্তিকর আচরণ করেছেন।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সারোয়ার তুষারকে দল থেকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল।

বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সারোয়ার তুষার। পাশাপাশি তিনি দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া প্রধান হিসেবেও দায়িত্বে রয়েছেন। 

কেএন/টিএ

মন্তব্য করুন