© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

শেয়ার করুন:
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৩ এএম | ০৬ অক্টোবর, ২০২৬
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ মঙ্গলবার (৬ অক্টোবর)। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’।

জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের আইনগত পরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নাগরিকসেবা গ্রহণে জন্মনিবন্ধন প্রয়োজন। একইভাবে উত্তরাধিকার, বীমা, জমিজমা ও অন্যান্য প্রশাসনিক কাজে মৃত্যু নিবন্ধনের গুরুত্ব রয়েছে।

তবে নির্ভুল নিবন্ধন নিশ্চিত করতে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে পুরোনো জন্মনিবন্ধনে বাংলা ও ইংরেজি নামের ঘরে অদ্ভুত শব্দ, ভুল বানান কিংবা অসম্পূর্ণ তথ্য থাকার অভিযোগ করছেন নাগরিকরা। এসব ভুলের কারণে জন্মনিবন্ধন সংশোধন করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজধানীসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিশেষ জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন। এসব কর্মসূচির মাধ্যমে নাগরিকদের সময়মতো সঠিক তথ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করা হবে।

এফআর/এসএন

মন্তব্য করুন