© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় জড়িতদের ছাড় নয় : সেতুমন্ত্রী

শেয়ার করুন:
এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় জড়িতদের ছাড় নয় : সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৩:০২ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সরকারের এধরণের অপরাধীদের শাস্তি দেয়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সেতুমন্ত্রী বলেন, সিলেটের গণধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।

পাবনা-৪ আসনে উপনির্বাচন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের মাঠে না থেকে শুধু অভিযোগ করে বেড়ানোই বিএনপির কাজ। তারা লোক দেখানোর জন্য নির্বাচনে অংশ নেয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ মানুষের কল্যাণের জন্য কাজ করে। আর বিএনপি মানুষ মারার রাজনীতি করে। তাদের কাজ শুধু অভিযোগ করে বেড়ানো।

সভা শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী ও বিভিন্ন হাসপাতালে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন