© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ দিনের সফরে তুরস্কে যাচ্ছেন জামায়াত আমির

শেয়ার করুন:
৪ দিনের সফরে তুরস্কে যাচ্ছেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ০৬ অক্টোবর, ২০২৬
চার দিনের সফরে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মূলত ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে জামায়াত আমিরের এ সফর।

সম্মেলনে যোগ দিতে বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকা ছাড়বেন তিনি। তুরস্কে সম্মেলনে অংশ নেওয়ার পর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ১১ অক্টোবর সকালে দেশে ফেরার কথা রয়েছে তার।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক- বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে।ইস্তাম্বুল ইউনিভার্সিটি এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন