© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪০৭

শেয়ার করুন:
করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪০৭

ফাইল ছবি

own-reporter
০৩:৪৪ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ১৯৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪০৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৬০ হাজার ৫৫৫ জনে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭২ হাজার ৭৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষাগারে ১১ হাজার ২৮৪টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ২১ হাজার ৩৮২টি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন