মোদীর পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত
০১:৫৮ পিএম | ১০ অক্টোবর, ২০২৬
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতন দেখার অপেক্ষায় আছি।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করে এমন কথা জানান তিনি।
আসিফ নজরুল লিখেছেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদী দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’
মোদীর পতনে হলে ভারতের পরিবর্তন হবে কী-না, এমন প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘মোদীর পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই। অন্তত: অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমন্ডলে নি:সঙ্গ নাতা-নিয়াহুর (নেতানিয়াহু) একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।’
তিনি আরও লিখেছেন, ‘মোদী আর তাঁর রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।’
সবশেষে তিনি লিখেছেন, ‘মোদীর পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’
এসএন