© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হলিউডের হরর সিনেমা ‘স্ক্রিম’-এর সেই অভিনেতা আর নেই

শেয়ার করুন:
হলিউডের হরর সিনেমা ‘স্ক্রিম’-এর সেই অভিনেতা আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ পিএম | ১০ অক্টোবর, ২০২৬
হলিউডের হরর সিনেমা ‘স্ক্রিম’-এ অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা সি ডব্লিউ মরগান মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাসার বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অভিনেতার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর একমাত্র মেয়ে রেনাটা ম্যাকফি। বাবার সঙ্গে শৈশবের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, বাবাকে হারিয়ে তাঁর হৃদয়ে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। বাবার সঙ্গে কাটানো স্মৃতি, বিশেষ করে একসঙ্গে গাড়িতে ঘোরা ও স্টারবাকসে আড্ডার কথা সারাজীবন মনে রাখবেন বলেও জানান তিনি।

১৯৫৪ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বিসবিতে কার্টিস ওয়েড মরগান নামে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। ৩৭ বছর বয়সে এনবিসির রেডিও ড্রামা ‘মিডনাইট কলার’-এর মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া হরর সিনেমা ‘স্ক্রিম’-এ হ্যাংক লুমিস চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান মরগান। সিনেমাটিতে তিনি গোস্টফেস কিলার বিলি লুমিসের বাবার ভূমিকায় ছিলেন।

এসএ/এসএন

মন্তব্য করুন