© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল,’ বললেন ক্রিস গেইল

শেয়ার করুন:
‘বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল,’ বললেন ক্রিস গেইল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ১১ অক্টোবর, ২০২৬
লিজেন্ডদের চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ২১৮ রানের জবাবে তারা শেষ ওভারে ম্যাচ জিতেছে। ৫ উইকেটের জয়ে আপাতদৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজ দাপট দেখিয়েছে মনে হলেও ক্রিস গেইল স্বীকার করলেন, বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল।

বাংলাদেশ আগে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদারের ৯৬ রানে চড়ে ৪ উইকেটে ২১৮ রান করে। লক্ষ্যে নেমে চ্যাডউইক ওয়াল্টন ও গেইল জয়ের ভিত গড়ে দেন। ইউনিভার্সাল বস করেন ২৫ বলে ৫৬ রান। ওয়াল্টন ৪৩ বলে ৫ চার ও ৮ ছয়ে ৯০ রানে অপরাজিত ছিলেন। পাঁচ বল হাতে রেখে ম্যাচটি জিতে যায় ক্যারিবিয়ানরা।



গেইলের মতে হাড্ডাহাড্ডি ছিল এই লড়াই এবং উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য দুই দলকেই কৃতিত্ব দেন। তিনি বলেন, ‘আমি বলব না যে আমরা বাংলাদেশকে শাসন করতে পেরেছি। ২১৯ রান (হবে ২১৮) করতে বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে। এটা অসাধারণ। বাংলাদেশ দলের হয়ে রনি তালুকদার ভালো ব্যাটিং করেছেন, এবং অধিনায়ক মাহমুদউল্লাহও খুব ভালো ব্যাটিং করেছেন। তারা আমাদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল।’

নিজের দলের প্রশংসা করে তিনি বলেন, ‘কিন্তু ২০০ রান তাড়া করতে আমাদের একটি ভালো শুরু দরকার ছিল। আমি এবং লেন্ডল একরকম ভিত্তিটা গড়ে দিয়েছিলাম। তারপর অবশেষে চ্যাডউইক ওয়াল্টন এসে আমাদের জন্য ইনিংসটি শেষ করে দিয়েছে।’

এমআর/টিএ 

মন্তব্য করুন