© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভেরিফিকেশনে ছাত্রলীগ সম্পৃক্ততার তথ্য পাওয়াদের অধিকাংশই শিবির : রাশেদ খান

শেয়ার করুন:
ভেরিফিকেশনে ছাত্রলীগ সম্পৃক্ততার তথ্য পাওয়াদের অধিকাংশই শিবির : রাশেদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৭ পিএম | ১১ অক্টোবর, ২০২৬
চাকরির ভেরিফিকেশনে ছাত্রলীগ সম্পৃক্ততার তথ্য পাওয়াদের অধিকাংশই শিবির বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

স্ট্যাটাসে রাশেদ খান লেখেন, ‘আমরা যে সময় আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মিছিল করেছি, ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম সে সময় ছাত্রলীগের হয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করেছে! শিবির তকমা দিয়ে আবরার ফাহাদকে হত্যা করা হলো, কিন্তু একজন শিবির নেতা সেই প্রোগ্রামে অংশগ্রহণ পর্যন্ত করেনি।’

তিনি লেখেন, ‘অথচ এরা নাকি গণভবন দখলের সব নকশা রেডি করে ফেলেছিল। ২০২৪ সালে পুনরায় কোটা সংস্কার আন্দোলন শুরু না হলে এবং শেখ হাসিনার হত্যার প্রতিবাদে জনগণ রাস্তায় না নামলে এরা ছাত্রলীগের বড় বড় পদ বাগিয়ে নিতে রেডি ছিল! কিন্তু এখন এই কথা এখন আর স্বীকার যাবে না!’


চাকরির নিয়োগের যাচাইপ্রক্রিয়া প্রসঙ্গে রাশেদ খান লেখেন, ‘বিশেষ করে চাকরির ভেরিফিকেশনে নিষিদ্ধ ছাত্রলীগ সম্পৃক্ততার তথ্য যাদের বিরুদ্ধে উঠে আসছে, এরা অধিকাংশই শিবির। এ জন্য কে শিবির এবং কে ছাত্রলীগ সেই পার্থক্য খুঁজে বের করতে প্রশাসনকে বেশ বেগ পেতে হচ্ছে।

কারণ কেউ শিবির (ছাত্রলীগ) হলে তাকে ভেরিফিকেশন থেকে বাদ দিলে যেমন ঝামেলা, আবার প্রকৃত নিষিদ্ধ ছাত্রলীগের কেউ চাকরিতে ঢুকে পড়লে জনগণ আবার সেটি মানবে না।’

ওই পোস্টে তিনি লেখেন, ‘আবার পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গেলেও তার বিষয়ে নানা জায়গা থেকে তদবির আসছে যে, সে তো কায়দা করে বেঁচে থাকার জন্য ছাত্রলীগে ঢুকেছিল, সে প্রকৃতপক্ষে আমাদের লোক মানে শিবির! কী একটা মুসিবত!’

কেএন/এসএন


মন্তব্য করুন