© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমরাহ পালনে গিয়ে সৌদিতে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় নাঙ্গলকোটের যুবক নিহত

শেয়ার করুন:
ওমরাহ পালনে গিয়ে সৌদিতে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় নাঙ্গলকোটের যুবক নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ পিএম | ১১ অক্টোবর, ২০২৬
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) ভোরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে। নিহত হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।


জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে নাসরুল্লাহর বহনকারী বিমানটি রিয়াদ বিমানবন্দরে অবতরণের পরপরই হুতি বিদ্রোহীরা এই হামলা চালায়। এতে মোট ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সৌদি আরবের ৪ জন, বাংলাদেশের ২ জন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন। ইয়েমেনে সৌদি জোটের অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি।

কেএন/টিএ


মন্তব্য করুন