© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন: নীতি টেলর

শেয়ার করুন:
কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন: নীতি টেলর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৭ পিএম | ১২ অক্টোবর, ২০২৬
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি তখন দক্ষিণী সিনেমায় কাজ করছি। মাত্র দুটি সিনেমা করেছি। আমার প্রথম ছবির পরিচালক পরবর্তীতে আমাকে অন্য একটি ছবির জন্য প্রস্তাব দেন। কিন্তু তিনি যখন আমাকে ফোন করেন, তখন বলেন যে এইবার চরিত্রটি পেতে হলে আমাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।’



তিনি আরও বলেন, ‘আমি এতটাই অবাক খেয়েছিলাম যে বুঝতে পারিনি কীভাবে প্রতিক্রিয়া জানাব। আমি কেবল ফোন কেটে দিয়ে তার নম্বর ব্লক করে দেই এবং কী ঘটেছে তা বলার জন্য মাকে ফোন করি। তিনি বয়স্ক মানুষ ছিলেন, এবং এর আগে আমি তাকে অন্য নারীদের সঙ্গেও দেখেছি। আমি কখনওই ভাবিনি যে তিনি আমার কাছে এমন একটি দাবি করে বসবেন।’

নীতি জানান একসময় তিনি একটি বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ এই সম্পর্কের জেরে শারীরিক নির্যাতনও সহ্য করতে হয়েছিল৷ সেই সম্পর্কে তার সাবেক প্রেমিক শুধু মানসিক নির্যাতনই করেননি, সিগারেট দিয়ে শরীরে ছ্যাঁকা দিয়েছিলেন এবং চড়ও মেরেছিলেন। বহু বছর পর সেই দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, ‘আমার সাবেক প্রেমিক একবার সিগারেট দিয়ে আমাকে পুড়িয়ে দিয়েছিল। ও অত্যন্ত হিংস্র ছিল। এক রাতে, ওর জন্মদিনে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর আমাকে চড় মারে। তখনই আমি সিদ্ধান্ত নেই, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব।’

এসএ/টিএ

মন্তব্য করুন