© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চাইল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চাইল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ এএম | ১৪ অক্টোবর, ২০২৬
সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সেবা দেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি জানান এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উত্তেজনা নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া উচিত।

সৌদি রাষ্ট্রদূত কঠিন সময়ে সংহতি ও সমর্থন জানানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

আরআই/টিএ

মন্তব্য করুন