© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদির রিয়াদ বিমানবন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

শেয়ার করুন:
সৌদির রিয়াদ বিমানবন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৯ এএম | ১৫ অক্টোবর, ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর কয়েক ঘণ্টার মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই হামলার কথা জানান। তিনি বলেন, 'ইয়েমেনের সশস্ত্র বাহিনী শত্রু দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে সক্ষম হয়েছে এবং হামলাটি ছিল পুরোপুরি নিখুঁত।'

এর আগে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের রাস আল-আরা এবং আল-মাদারিবাহ এলাকায় অবস্থানরত সৌদি বাহিনীর ওপর আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পৃথক হামলা চালিয়েছে তারা।

সূত্র: আলজাজিরা

এমআর/টিএ 

মন্তব্য করুন