© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনশুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

শেয়ার করুন:
শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৯ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর আসন (সংরক্ষিত নারী আসন-২৩)-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের নির্ধারিত সময়ে মনোনয়ন ফরম সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। ফরম পূরণ করে আগামী শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই স্থানে জমা দিতে হবে।

এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় ৩২৩ নম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

এসএন 

মন্তব্য করুন