© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় মারা গেলেন বঙ্গবন্ধু মেডিকেলের নামকরা চিকিৎসক

শেয়ার করুন:
করোনায় মারা গেলেন বঙ্গবন্ধু মেডিকেলের নামকরা চিকিৎসক
own-reporter
০৭:৫৯ পিএম | ০১ অক্টোবর, ২০২০

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের নামকরা চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, ডা. মুহাম্মদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষা ও শিক্ষকতা জীবনে গবেষণাধর্মী ও জ্ঞানলব্ধ কমপক্ষে ১৯টি প্রকাশনা রয়েছে। অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তার মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে ডা. মুহাম্মদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এছাড়া ডা. মুহাম্মদ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী শোক প্রকাশ করেছেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন