© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচ্ছেদের পর নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শেহতাজ

শেয়ার করুন:
বিচ্ছেদের পর নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শেহতাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫২ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬
প্রীতম হাসানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর থেকে অনেকটাই নীরব ছিলেন অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন নিয়ে নানা আলোচনা ও কৌতূহলের মধ্যেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলেন তিনি।

সম্প্রতি ফেসবুকে প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার নতুন পোস্ট ঘিরে আবারও আলোচনায় এসেছেন শেহতাজ।

ছবিগুলোতে খোলা প্রান্তর ও প্রকৃতির মাঝে সময় কাটাতে দেখা যায় তাকে। ছবির সঙ্গে আবহসংগীত হিসেবে ব্যবহার করেছেন সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি।

তবে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কোনো মন্তব্য করেননি শেহতাজ। প্রকৃতির মাঝে তার এই সময় কাটানোর ছবিগুলোই এখন নজর কেড়েছে অনুসারীদের।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং শেহতাজ। তবে সেই সম্পর্কের ইতি টানার ঘোষণা আসে গত ৪ অক্টোবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তারা লিখেছিলেন, ‘আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

এরপর তারা আরো লেখেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।’

বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়ে প্রীতম বলেন, ‘এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই। এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল। আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে।’

বিচ্ছেদের ঘোষণার পর শেহতাজের নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। পোস্ট প্রকাশের সাত ঘণ্টার মধ্যে এতে প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া পড়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন