পদত্যাগের সিদ্ধান্ত হলে প্রেস ডেকেই করব: প্রতিমন্ত্রী ইশরাক
ছবি: সংগৃহীত
১০:৫১ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, পদত্যাগের খবর সত্য নয়। গুজবে কান না দেয়ার আহ্বান। পদত্যাগের সিদ্ধান্ত হলে প্রেস ডেকেই করবো।
আজ রোববার (১৮ অক্টোবর) রাতে খুদে বার্তায় তিনি এ কথা বলেন।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।
আরআই/টিএ