© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুষ্টিয়ায় লালন আখড়া বাড়িতে পেট্রোল ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার

শেয়ার করুন:
কুষ্টিয়ায় লালন আখড়া বাড়িতে পেট্রোল ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৭ এএম | ১৯ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে পেট্রোল বোমা ও ‘বোমাসদৃশ বস্তু’ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি সাদা রঙের ব্যাগে রাখা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। রাতেই ঢাকা থেকে পুলিশের এসআরইউ ইউনিটের সদস্যরা বোমাগুলি নিষ্ক্রিয় করেন। ঘটনার পর থেকে আখড়া বাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে লালন আখড়া বাড়ির প্রধান ফটকের পাশে একটি নারিকেল গাছের নিচে একটি মিষ্টির সাদা প্যাকেটে মোড়ানো পেট্রোল ‘বোমাসদৃশ বস্তু’ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় এক বাউল। 

খবর পেয়ে র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয় দল (এসআরইউ) ইউনিটকে খবর দিলে আজ সকালে ঘটনা স্থলে এসে ‘বোমাসদৃশ বস্তু’ বস্তুগুলো নিষ্ক্রিয় করেন।
 
এদিকে, এ ঘটনার পর থেকে আখড়াবাড়ি ও তার আশপাশ এলাকায় হাজারো বাউল ভক্ত অনুসারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ঘটনার পর থেকে আখড়া বাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে।

এ ব্যাপারে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এফআর/এসএন

মন্তব্য করুন