দুর্গাপূজা দেখতে ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:৪৬ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬
ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন। সকালে প্রথম যাবেন রংপুর। এরপর রাজশাহী ও চট্টগ্রামে। এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দুর্গা পূজার পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পুজামণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষ করে রাতেই প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
সকাল ৯টায় তেজগাঁও বিমান বন্দর থেকে সামরিক বিমানে এই তিন জেলায় যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গতকাল রাতে ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলেন। মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরের দিনই বিসর্জেনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব।
কেএন/এসএন