© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, আর হাইব্রিড নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

শেয়ার করুন:
ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, আর হাইব্রিড নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৮ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। যারা ইশরাকের পদত্যাগে নিজেদের বিজয়ী ভাবছেন, তাদেরকে ‘মহাবোকা’ বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে জুমা লেখেন, ‘ইশরাক হোসেনের পদত্যাগে যারা ভাবতেছেন জিতে গেছেন, আপনারা মহাবোকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই একটা লোক ছিল যে মুক্তিযোদ্ধার সন্তান ও জুলাইয়ের শক্তি।’

বিএনপির বর্তমান রাজনৈতিক সিদ্ধান্ত ও দলের নেতৃত্বের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি আরও প্রশ্ন তোলেন, ‘ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পায় আর নুর-রাশেদের মতো হাইব্রিড চাটাগুলো ভাঁড় বকে বিএনপির এতো ক্ষতি করার পরও কোনো টুশব্দ হয় না। এই বিএনপি সাস্টেইন (টিকে থাকা) করবে কীভাবে?’

আরআই/টিএ

মন্তব্য করুন