© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
আজ রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ এএম | ২০ অক্টোবর, ২০২৬
আজ রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও বিএনপি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বেলা দেড়টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক রাজশাহী ধর্মসভা পরিদর্শন করবেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রী মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও রক্তচন্দন গাছের চারা রোপণ করবেন।

পরে বিকাল তিনটায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এ সময় প্রায় ৪০ হাজার আখচাষির মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজশাহীজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। তবে এবার প্রধানমন্ত্রীর আগমনে তাকে স্বাগত জানিয়ে কোনো ধরনের ব্যানার বা ফেস্টুন টাঙানো হয়নি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফয়েজুল কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী অনুষ্ঠানকে কেন্দ্র করে নগরীজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজশাহীবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, পদ্মার তীরে রিভার সিটি স্থাপন এবং বেকারদের কর্মসংস্থানের সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী কাছে বিভিন্ন দাবি জানানো হবে। রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।


এমআই/এসএন  

মন্তব্য করুন