© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

শেয়ার করুন:
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৯ পিএম | ২০ অক্টোবর, ২০২৬
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা দাঁড়াল ৫০ জনে। মন্ত্রিসভায় বর্তমানে প্রতিমন্ত্রী ২৩ জন এবং প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী ২৭ জন।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। 

তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন আহমেদ আযম খান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে ইশরাক লিখিত পদত্যাগপত্র দেওয়ার পর নিয়ম অনুযায়ী তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি তা গ্রহণ করার পর আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এসএন 

মন্তব্য করুন