ছবি প্রকাশ করে দ্বিতীয় মেয়ের নাম জানালেন দীপিকা-রণবীর
ছবি: সংগৃহীত
০৫:৫৫ পিএম | ২১ অক্টোবর, ২০২৬
বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের দ্বিতীয় মেয়ের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং। মঙ্গলবার নবরাত্রি উপলক্ষে মেয়ের নাম ঘোষণা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রথম ছবিও প্রকাশ করেছেন তারা।
ইনস্টাগ্রামে পরিবারের চারজনের একটি ছবি শেয়ার করে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যে… দেবী পাড়ুকোন সিং।’
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তান দুয়ার জন্মের খবর জানিয়েছিলেন এই দম্পতি। চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তবে এত দিন তার নাম প্রকাশ করেননি তারা।
২০১৩ সালে সঞ্জয় লীলা বানসালির ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে পরিচয় থেকে দীপিকা ও রণবীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন তারা।
কাজের ক্ষেত্রে দীপিকাকে পরবর্তী সময়ে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। এতে তার সহশিল্পী শাহরুখ খান। এ ছাড়া আল্লু অর্জুনের সঙ্গে পরিচালক অ্যাটলির আসন্ন সিনেমা ‘রাকা’তেও অভিনয় করছেন তিনি।
অন্যদিকে, রণবীর সিংকে সর্বশেষ দেখা গেছে আদিত্য ধরের স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর ২’ সিনেমায়। ছবিটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার রেকর্ড গড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিনেতার পরবর্তী সিনেমা ‘প্রলয়’।
এমআই/এসএন