© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইয়ামালের ওপর হামলা করায় ৪ ম্যাচ নিষিদ্ধ উরুগুয়ান ফুটবলার

শেয়ার করুন:
ইয়ামালের ওপর হামলা করায় ৪ ম্যাচ নিষিদ্ধ উরুগুয়ান ফুটবলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ পিএম | ২১ অক্টোবর, ২০২৬
লা লিগায় বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের সঙ্গে ঘটা ঘটনার জেরে রিয়াল বেতিসের খেলোয়াড় ফাকুন্দো বেরনালকে বুধবার চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি।

এএস সংবাদপত্র বলছে, গত রোববার উরুগুয়ান ফুটবলারের লাল কার্ডের বিরুদ্ধে করা বেতিসের আপিল খারিজ করেছে কমিটি। স্বাগতিকরা ৩-২ গোলে এগিয়ে যাওয়ার পর ইয়ামালের সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখেন বেরনাল।

কমিটি জানায়, স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলাবিধি অনুযায়ী এটি হামলা বলে গণ্য হয়েছে এবং এর শাস্তি হিসেবে চার ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হলো। বেরনাল কোপা দেল রে ছাড়াও সেভিয়া ডার্বিসহ একাধিক ম্যাচে খেলতে পারবেন না।

বেতিস নিশ্চিত করেছে, তারা এই বিষয়টি আপিল কমিটির কাছে জানাবে। ক্লাবের বিশ্বাস, মাঠে যা ঘটেছে তার তুলনায় শাস্তিটি অসামঞ্জস্যপূর্ণ।

শুধু বেরনাল একাই শাস্তি পাননি। শৃঙ্খলা কমিটি দুই ম্যাচ নিষিদ্ধ করেছে বেতিসের ক্রীড়া পরিচালক মানু ফাজারদোকে। তাদের মতে, তার আচরণ ক্রীড়া আচরণবিধি লঙ্ঘন করেছে।

বেরনালকে লাল কার্ড দেওয়ার পর রেফারিকে নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মন্তব্য করেন কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি। তবে বড় কোনো শাস্তি পাননি তিনি। তাকে কেবল সতর্ক করা হয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন