© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় অবৈধ বিদেশিদের ধরতে সেনা মোতায়েনের প্রস্তাব সংসদে

শেয়ার করুন:
মালয়েশিয়ায় অবৈধ বিদেশিদের ধরতে সেনা মোতায়েনের প্রস্তাব সংসদে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৮ পিএম | ২১ অক্টোবর, ২০২৬
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তাব দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্য দাতুক ড. রাদজি জিদিন। এ কাজে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থাকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) কুয়ালালামপুরে মালয়েশিয়ার সংসদে ২০২৭ সালের জাতীয় বাজেট নিয়ে আলোচনার সময় তিনি এ প্রস্তাব দেন। রাদজি জিদিন পেরিকাতান ন্যাশনাল জোটের পুত্রাজায়া আসনের সংসদ সদস্য।

তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সমন্বিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। ইমিগ্রেশন বিভাগের জনবল পর্যাপ্ত না হলে সরকারের অন্যান্য সংস্থার সহায়তা নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সেনাসদস্যদেরও অভিযানে যুক্ত করার প্রস্তাব দেন তিনি।

রাদজি জিদিন আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে, যাতে অবৈধ পথে বিদেশিদের প্রবেশ বন্ধ করা যায়। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগের শর্ত আরও কঠোর করা এবং ইমিগ্রেশন আটককেন্দ্রে থাকা অবৈধ অভিবাসীদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এফআর/এসএন

মন্তব্য করুন