© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

শেয়ার করুন:
১১৪ বলে ডাবল সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৯ পিএম | ২২ অক্টোবর, ২০২৬
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে ম্যাচে মাত্র ১১৪ বলে দুই শ রান পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। এর মধ্য দিয়ে ভেঙে দিয়েছেন ভারতের শুভমান গিলের রেকর্ড।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন গিল। তার সেই ইনিংসেই ভেঙেছিল বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালে ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করা ইশান কিষানের রেকর্ড। এবার ব্রুক আরও দ্রুততম সময়ে দুই শ রান পূর্ণ করে রেকর্ডটি নিজের করে নিলেন।

শেষ পর্যন্ত ২০২ রানে থামেন ব্রুক। মাত্র ১১৬ বলে খেলা তার এই ইনিংসটি ২১টি চার ও ১০টি ছক্কায় সাজানো।



শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ব্রুক। তার সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন উইল জ্যাকসও। মাত্র ৩০ বলে বলে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া জো রুটও ওয়ানডেতে নিজের ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তিনি করেন ৬৬ বলে ৬৯ রান। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার টম ব্যান্টনও। ৫১ বল থেকে ৫০ রান করেন তিনি। আর ৩৯ বলে ২৯ রান করেন বেন ডাকেট।

ব্রুকের এই ইনিংস ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান করে ইংল্যান্ড।

এমআর/টিএ 

মন্তব্য করুন