© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পারস্য উপসাগরে একসঙ্গে ৪ তেলবাহী জাহাজে হামলা চালাল ইরান

শেয়ার করুন:
পারস্য উপসাগরে একসঙ্গে ৪ তেলবাহী জাহাজে হামলা চালাল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৮ পিএম | ২২ অক্টোবর, ২০২৬
উত্তর পারস্য উপসাগরে তেল তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি জাহাজে বুধবার (২১ অক্টোবর) একসঙ্গে আঘাত হানা হয়েছে এবং সেগুলোতে আগুন ধরে গেছে। ইরানী কর্তৃপক্ষ জাহাজগুলোকে অবৈধ বলে অভিহিত করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। তারা জানায়, নিজেদের বাহিনীর নজরদারির পর জাহাজগুলোতে এই আঘাত হানা হয়।

আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইনের সাথে ধাক্কা খেয়েছে। এ সময় তারা মার্কিন সামরিক বাহিনীকে কড়া সতর্কবার্তা দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে এই অঞ্চলে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলোতে আরও বড় পরিসরে জবাব দেওয়া হবে।

সূত্র: রয়টার্স

কেএন/টিএ

মন্তব্য করুন