© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইংলিশ উইঙ্গার সাকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্সেনাল

শেয়ার করুন:
ইংলিশ উইঙ্গার সাকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্সেনাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ পিএম | ২২ অক্টোবর, ২০২৬
বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে বুকায়ো সাকাকে। ইংলিশ উইঙ্গারের চোটের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। প্রাথমিকভাবে সাকার চোট গুরুতর হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

বুধবার রাতে বায়ার্নের মাঠে ম্যাচের মাত্র ১০ মিনিটে চোট পান সাকা। বল পাস দেওয়ার সময় পড়ে গিয়ে বাঁ উরুতে হাত দিয়ে ব্যথা অনুভব করতে দেখা যায় তাকে। পরে মাঠ ছাড়তে হয় ২৫ বছর বয়সী এই ফুটবলারকে। তার জায়গায় নামেন এদেরসন এজে, যিনি পরে গোলও করেন। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচ শেষে সাকার চোট নিয়ে আর্তেতা বলেন, ‘কোনো খেলোয়াড়কে তীব্র ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হলে সেটা কখনোই ভালো খবর নয়। আমাদের অপেক্ষা করতে হবে। ওকে দেখে একদমই ভালো মনে হচ্ছে না।’

সাকার চোটের প্রকৃতি ও মাত্রা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তার উরুর সামনের পেশি—কোয়াড্রিসেপসে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মৌসুমেও অ্যাকিলিসের সমস্যায় সাত ম্যাচে খেলতে পারেননি তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করানোর পর তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

এমআর/টিএ 

মন্তব্য করুন